1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে স্প্রিং কয়েল ভেঙে বরেন্দ্র এক্সপ্রেস আটকা, রেল চলাচলে বিঘ্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাঁচবিবিতে স্প্রিং কয়েল ভেঙে বরেন্দ্র এক্সপ্রেস আটকা, রেল চলাচলে বিঘ্ন

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে স্প্রিং কয়েল ভেঙে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন রেললাইনে আটকা পড়ায় রেল চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

শনিবার সকালে পাঁচবিবি রেলওয়ে স্টেশন পার হয়ে পুরানাপৈল রেলগেটের মাঝামাঝি এলাকায় ট্রেনটির স্প্রিং কয়েল ভেঙে যায়। এতে ট্রেনটি রেললাইনে আটকে পড়ে এবং পাঁচবিবি থেকে জয়পুরহাট পর্যন্ত মেইন লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ভেঙে যাওয়া স্প্রিং কয়েল মেরামত করতে রিলিফ ট্রেনের প্রয়োজন হবে। এ জন্য সান্তাহার ও পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কার্যক্রম শেষ করার পর রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। এদিকে ট্রেন আটকা পড়ায় এ রুটে চলাচলকারী পরবর্তী ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিত হতে পারে। এতে যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park