1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে ব্র্যাক উদ্যোক্তাদের সমাপনী সেমিনার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাঁচবিবিতে ব্র্যাক উদ্যোক্তাদের সমাপনী সেমিনার

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

তরুণ-তরুণীদের আর্থিকভাবে সক্ষম করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ব্র্যাকের ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, প্রকল্পের ডেপুটি ম্যানেজার নীতিশ কুমার, ব্র্যাকের জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, দক্ষতা উন্নয়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শিশির রঞ্জন রায়, জেলা কর্মকর্তা সুজন শাহিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট ও মেন্টর, তরুণ উদ্যোক্তা এবং বিভিন্ন পর্যায়ের অংশীজনরা সেমিনারে অংশ নেন।

সভায় বক্তারা বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে সহজলভ্য আর্থিক সেবা, দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক পরামর্শ, মেন্টরশিপ এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ প্রয়োজন। প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করা গেলে তরুণরা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

প্রকল্পের মাধ্যমে পাঁচবিবি উপজেলার প্রায় সাড়ে চারশ তরুণ উদ্যোক্তার জন্য আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ সৃষ্টি, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসইভাবে উদ্যোগ পরিচালনার প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।

সেমিনারে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন, উপকারভোগী উদ্যোক্তাদের অভিজ্ঞতা, বাস্তবায়নের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রকল্পের মাধ্যমে উপকৃত কয়েকজন উদ্যোক্তা ও অংশীজন তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park