
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন বিশ্বাস।
সম্প্রতি মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি ও উৎসবের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি শাহজালাল মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারুল মাস্টার, প্রচার সম্পাদক হারুনুর রশিদ হারুন, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কাজী আনিছুর রহমান আনিছ, গণমাধ্যম ও মানবাধিকারকর্মী আল-আমিন বিশ্বাস, ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান মাস্টার, সাধারণ সম্পাদক রায়হান কবির, ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহেল রানা, সভাপতি আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এবং ওয়ার্ড কৃষক দলের সভাপতি ফারুক হোসেনসহ মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।