
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২৬ উপলক্ষে আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ।
অনুষ্ঠানের শুরুতে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুকুর, খাল-বিল ও অন্যান্য জলাশয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ মাছ উৎপাদন এবং জলাশয় দূষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মৎস্য চাষিদের সরকারি সহায়তা, প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।
তারা আরও বলেন, অধিক মাছ উৎপাদনের লক্ষ্যে মাঠ পর্যায়ে মৎস্য বিভাগ কাজ করছে এবং চাষিদের প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. হান্নান চৌধুরী, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা জামায়াতের আমির ডা. সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তারসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্য চাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।