1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

পাঁচবিবিতে কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদ আলী দেওয়ানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালীবাগ জামে মসজিদের ইমাম আজিজুর রহমান। এতে উপস্থিত ছিলেন কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল জাকারিয়া।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোগাছি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন, ধলহার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোকলেস উদ্দিন, আয়মা রসুলপুর হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, দেওঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আব্দুর রউফ, সমাজসেবক ও প্রাক্তন ছাত্র হাবিবুর রহমান এবং বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক হাফিজুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন ওবায়দুর রহমান, নাসিম সরদার, ওবায়দুর রহমান লিফটন, স্বপ্ন সিঁড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুনুর রশিদ, কোতোয়ালীবাগ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রমজান আলী ও আব্দুর রহমানসহ অন্যান্য শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বিদায়ী প্রধান শিক্ষক মোকছেদ আলী দেওয়ানকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। এ সময় বক্তারা তাঁর কর্মজীবনের অবদান ও শিক্ষার্থীদের শিক্ষার প্রসারে ভূমিকার কথা স্মরণ করেন।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন ছাত্রছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park