
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আটাপুর ইউনিয়নে পাথরঘাটা সেতুর পাশে সাখাওয়াত হোসেনের (২৬) মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাখাওয়াত উপজেলার সূর্যাপুর চকপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন অটোভ্যান চালক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, নিহতের বড় ভাই অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। বড়ভাই ঢাকায় চিকিৎসাধীন থাকায় সে ভ্যানটি চালাত। গত মঙ্গলবার তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হলেও ৪টার পর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও বন্ধ পাওয়া যায়।
বুধবার ভোরে এক শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার সময় পাথরঘাটা সেতুর পাশে সাখাওয়াতের রক্তাক্ত মরদেহ চিৎকার করে। পরে পুলিশকে খবর দিলে খবর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।