1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নোবিপ্রবিতে স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্বোধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নোবিপ্রবিতে স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্বোধন।

নোবিপ্রবি প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১০৩ বার পঠিত

নোবিপ্রবি প্রতিনিধি।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যারের ‘ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট মডিউল’ এর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১১ মে ২০২৬) নোবিপ্রবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির আশির্বাদে অনেক কাজ সহজতর হয়ে গিয়েছে। স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যারের ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট মডিউল এমন একটি ডিজিটাল টুল যা আমাদেরকে দীর্ঘমেয়াদে সম্পদের ডিজিটাল ম্যানেজমেন্ট এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করবে। উপাচার্য আরও বলেন, নোবিপ্রবিকে একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ডিজিটালাইজেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ প্রযুক্তির যথাযথ ব্যবহার আমাদের কাজের দক্ষতা বাড়াবে এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী। অন্যান্যের মাঝে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট মডিউল’ বিভিন্ন যন্ত্রপাতি, কম্পিউটার সামগ্রী, যানবাহন, আসবাবপত্রসহ বিভিন্ন দ্রব্যাদির সম্পূর্ণ জীবনচক্র ট্র্যাক এবং পরিচালনা করতে সাহায্য করে। একই সঙ্গে এটি প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের হিসাবরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং সঠিক ব্যবহারের তথ্য ডিজিটালি সংরক্ষণ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park