1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নেত্রকোনায় প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে দুর্গাপুরের জয়, ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

নেত্রকোনায় প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে দুর্গাপুরের জয়, ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস।

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর নেত্রকোনা
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৫৪ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর নেত্রকোনা

খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ ও দুর্গাপুরের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার বিকেলে সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলা দেখতে মাঠে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দুর্গাপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাখাওয়াত হোসেন সজীবের আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় দুই দলের খেলোয়াড়েরা নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেন। খেলা ঘিরে সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গণি, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ক্রীড়াপ্রেমী প্রমূখ।

আয়োজক শাখাওয়াত হোসেন সজীব বলেন, ‘তরুণ প্রজন্মকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতিও বাড়ে।’
তিনি আরও বলেন, ভবিষ্যতেও দুর্গাপুরে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করা হবে। স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং দুই এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ ব্যাংকার একাদশকে তিন গোলে হারিয়েছে দুর্গাপুর একাদশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park