1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নেত্রকোনা দুর্গাপুরে র্গাপুরে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নেত্রকোনা দুর্গাপুরে র্গাপুরে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোণা)
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোণা)

নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ যুব ইউনিয়ন সুসঙ্গ দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ।

পরে উপজেলা যুব ইউনিয়নের সভাপতি রমজান আলী সরকার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন-এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আলকাছ উদ্দিন মীর, সিপিবি সুসঙ্গ দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান, উপজেলা নেতা রুপন কুমার সরকার, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিমউদ্দিন এবং উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সায়মন মিয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের যুবসমাজের অধিকার প্রতিষ্ঠা, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিত এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ যুব ইউনিয়ন দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। যুবসমাজের ন্যায্য অধিকার ও গণমানুষের দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park