1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক মাঠে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও দৌড়ঝাঁপ ততই তীব্র হচ্ছে।  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক মাঠে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও দৌড়ঝাঁপ ততই তীব্র হচ্ছে। 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৬৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

নগর ছাপিয়ে এখন গ্রামগঞ্জের হাটবাজার, চায়ের দোকান ও অলিগলিতে বইছে নির্বাচনী হাওয়া। সমর্থন পেতে ভোটারদের বাড়ি বাড়ি ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

 বিভিন্ন দল ও জোটের প্রার্থীদের নানামুখী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মাঠ। 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ের রাজনৈতিক আমেজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা দিন দিন জোরদার হচ্ছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের বিভিন্ন গণসংযোগ ও মতবিনিময় সভা ভোটারদের মধ্যে নতুন সমীকরণ তৈরি করছে।

 তরুণ ও সাধারণ ভোটারদের একটি বড় অংশের মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী বেশ আলোচিত হচ্ছেন। তার পক্ষে বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত মতবিনিময় ও সমর্থন সভা অনুষ্ঠিত হচ্ছে। তিনি মূলত দুর্নীতিমুক্ত, সেবামুখী এবং আধুনিক একটি ডিজিটাল ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে প্রচারণায় সক্রিয় রয়েছেন।

জাবেদ কোরেশী ছাড়াও নির্বাচনী মাঠে অন্যান্য সম্ভাব্য প্রার্থীরাও বসে নেই। সর্বাধিক আলোচনায় আছেন জাবেদ কোরেশী এছাড়াও আলহাজ্ব মোহাম্মদ মুহিত মিয়া, হাজি আব্দুস সোবহান পাশাপাশি মো. মনোরুল হকও নিজের প্রার্থিতা ঘোষণা করে প্রচারণা চালাচ্ছেন।

 ভোটারদের সাধারণ বক্তব্য থেকে স্পষ্ট যে, তারা কেবল নেতাদের পাশে ছবি লাগিয়ে অন্ধ আনুগত্য বা বড় আশ্বাসে নয়, বরং প্রার্থীর সততা, উন্নয়ন পরিকল্পনা এবং ব্যক্তিগত যোগ্যতা দেখে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান।

 স্থানীয় অধিকাংশ ভোটারা বলছেন, ২০২২ ও ২০২৪ সালের ভয়াভহ বন্যায় সুখে দুঃখে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী জাবেদ কোরেশী আমরা দুর্দিনে যাকে কাছে পেয়েছি তিনিই জাবেদ ভাই আমরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। আমরা আশাবাদী জাবেদ কোরেশী নির্বাচিত হলে এলাকায় দুর্নীতি পরিরোধ ন্যায় বিচার প্রতিষ্টা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park