
দাউদকান্দি প্রতিনিধি:
গত ২৩/০৯/২০২৬ খ্রিঃ অনুমান ২০.৪০ ঘটিকায় দাউদকান্দি থানাধীন হুগুলিয়া সাকিন্থ মারকাজ মসজিদের সামনে রাস্তার উপরে ভিকটিম রোকেয়া আক্তার (৪১), পিতা- মৃত আব্দুর রহমান ফরাজী, মাতা- নিলুফা বেগম, স্বামী- মোঃ হাবিবুর রহমান, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লাকে অজ্ঞাতনামা ৩ জন দুষ্কৃতিকারী হাতে রামদা, সুইচ গিয়ার, ছুরি, চাকুসহ মারাত্নক দেশীয় ধারালো অস্ত্রসহ সংগবদ্ধ হইয়া ভিকটিমের ব্যবহৃত নিজের প্রাইভেটকার গাড়ি গতিরোধ করিলে গাড়ির ড্রাইভার গাড়ির দরজা খুলে দিলে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা বাদীকে ও তার ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করিয়া বাদীর পরিহিত (ক) এক জোড়া স্বর্নের চুড়ি যাহার ওজন অনুমান ১ (এক) ভরি ০৬ (ছয়) আনা, মূল্য অনুমান ২,৪০,০০০/-(দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা, (খ) ১ (এক) ভরি ১ (এক) আনা ২ (দুই) রতি ওজনের স্বর্নের চেইন মূল্য অনুমান ২,৩০,০০০/-(দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা, (গ) ০১ (এক) টি পাশা যাহার ওজন অনুমান ১ (এক) আনা ৫ (পাঁচ) রতি যাহার মূল্য অনুমান ২০,০০০/-(বিশ হাজার) টাকা সহ সর্বমোট ২ (দুই) ভরি ৮ (আট) আনা ৭ (সাত) রতি স্বর্ণালংকার, যাহার সর্বমোট মূল্য ৪,৯০,০০০/-(চার লক্ষ নব্বই হাজার) টাকা এবং বাদীর ব্যবহৃত একটি স্মার্টফোন যাহার অনুমান মূল্য ৭০,০০০/-(সত্তর হাজার) টাকাসহ সর্বমোট ৫,৬০,০০০/- (পাঁচ লক্ষ ষাট হাজার) টাকার মালামাল মারধর করত: জোরপূর্বক নিয়া যায়। বর্নিত ঘটনায় দাউদকান্দি মডেল থানায় ২৫/০৯/২০২৬ খ্রিঃ ২০.৪০ ঘটিকায় নিয়মিত মামলা রুজু হলে উদ্ধর্তন কর্তৃপক্ষ ও অফিসার ইনচার্জ, দাউদকান্দি মডেল থানার দিক নির্দেশনায় গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে গৌরীপুর তদন্ত কেন্দ্রের একদল চৌকস পুলিশ দল দাউদকান্দি মডেল থানাধীন স্বল্পপেন্নাই থেকে গাড়ির ড্রাইভার অথ্যাৎ আসামী আলমগীর (৩৯), পিতা-মৃত রেনু মিয়াঁ, মাতা-চপলা বেগম, সাং-স্বল্প পেন্নাই, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার সুরামার থানাধীন কালিতারা এলাকা হতে আসামী মোঃ আরমান আলী (২৩), পিতা-ইব্রাহীম, মাতা-আফরোজা বেগম, সাং-ষোলপাড়া (পাঠান বাড়ী), থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আরমান আলীর দেওয়া তথ্য ও দেখানো মতে তার বসত বাড়ির গোয়াল ঘরে মাটির নিজ হতে সমূদয় মালামাল উদ্ধার করা হয়।