1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নলছিটিতে সাংবাদিক ইব্রাহিম খান শাকিল হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নলছিটিতে সাংবাদিক ইব্রাহিম খান শাকিল হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ

এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মোঃ ইব্রাহিম খান শাকিলের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামী মোঃ মামুন খান (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ (১৬ তারিখ ) সোমবার রাত ১টার দিকে উপজেলার গবিন্দপুর গ্রামের তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত মামুন খান ওই গ্রামের মৃত হাতেম খানের পুত্র।

এরআগে গত ৭ আগষ্ট রাত ৮টার দিকে নাচনমহল ইউনিয়নের গবিন্দপুর বাজার সংলগ্ন এলাকায় মাদক কারবারিদের নিয়ে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক শাকিলের উপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। পরে ওই ঘটনায় ১৯ আগষ্ট ঝালকাঠির বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৮জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।  শুনানী শেষে বিজ্ঞ আদালত নলছিটি থানায় এজাহার গ্রহনের নির্দেশ প্রদান করেন।  গত ২৪ আগষ্ট নলছিটি থানায় এজাহার গ্রহণের পর আসামীরা পলাতক ছিল। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার অন্যতম আসামী মামুন খানের উপস্থিতি টের পেয়ে নলছিটি থানার উপ-পরির্দশক শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় গবিন্দপুর গ্রামে তার বসতঘর থেকে আসামী মামুন খানকে গ্রেফতার করা হয়।

নলছিটি থানার অফিসার ইনর্চাজ (ওসি) মুরাদ আলী বলেন, গ্রেফতারকৃত মামুন খানকে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত বাকি আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park