1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবাবগঞ্জে প্রচন্ড ঝড় ও দমকা হাওয়াসহ বজ্য বৃষ্টি । - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

নবাবগঞ্জে প্রচন্ড ঝড় ও দমকা হাওয়াসহ বজ্য বৃষ্টি ।

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৫৮ বার পঠিত

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

ঢাকার নবাবগঞ্জে হঠাৎ করেই দমকা হাওয়া সহ বর্জ্য বৃষ্টি শুরু হয়েছে। সেই সাথে প্রচন্ড মেঘের গর্জন। অঝোর ধারায় আকাশ থেকে ঝরছে বৃষ্টি। তীব্র গরমের পরে জনজীবনে নেমে এসেছে স্বস্তি।

প্রচন্ড গরম আর তাপদাহের পর জনমনে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। এই কয়েকদিনের তীব্র গরমে জনজীবন প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিল। হঠাৎ করেই কিছু বুঝে ওঠার আগেই শুরু হয়েছে এমন দমকা হাওয়া সহ বর্জ্য বৃষ্টি এবং সেই সাথে ঘনঘন মেঘের প্রচন্ড গর্জন।

আজ শুক্রবার (২২ মে) দুপুর ১২ টা থেকে আকাশে মেঘের প্রচন্ড গর্জনে এলাকাবাসী প্রচন্ড ঝড়ের আশংকা করেন। তার কিছুক্ষণ পরেই শুরু হয় অঝোর ধারার স্বস্তির বৃষ্টি। জনসাধারণ কিছু বুঝে ওঠার আগেই শুরু হয়েছে এমন তীব্র অঝোর ধারায় বৃষ্টি। জনমনে স্বস্তির আভাস। কয়েকদিনের প্রচন্ড গরমের পরে এমন অঝোর ধারায় বৃষ্টি পেয়ে ছোট ছোট ছেলে মেয়ে ও বয়স্করাও ঘরের বাহিরে বেরিয়ে পড়ে মনের আনন্দে বৃষ্টিতে ভিজছেন।

সামান্য সময় পেলেও ততক্ষণে এলাকার মানুষ তাদের রোদে শুকাতে দেওয়া ধান তুলতে স্বক্ষম হয়। ধান কাটা মাড়াই করা ও রোদে শুকানোসহ নানা সমস্যা এবং বৃষ্টি না আসায় প্রচন্ড গরমে অতিষ্ঠ জনমানবের মধ্যে রয়েছে নানা মিশ্র প্রতিক্রিয়া।

তবে কয়েকদিনের তীব্র গরমে জনজীবনে নেমে এসেছিল এক অতিষ্ঠতা এবং সেই সাথে ঘনঘন লোডশেডিং এ জনমানব ছিল অতিষ্ঠ। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরিয়ে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park