1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ধানজুড়িতে সাধু ফ্রান্সিসের পর্ব উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও ধনুক প্রতিযোগিতা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

ধানজুড়িতে সাধু ফ্রান্সিসের পর্ব উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও ধনুক প্রতিযোগিতা

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৭৪ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার ধানজুড়িতে আসিসির সাধু ফ্রান্সিসের পর্ব উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও ঐতিহ্যবাহী ধনুক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ধানজুড়ি আদিবাসী স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং ধানজুড়ি মিশনের সহযোগিতায় ১ ও ৪ অক্টোবর ২০২৬ তারিখে ধানজুড়ি কবরস্থান মাঠ প্রাঙ্গণে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং ঐতিহ্যবাহী খেলাধুলার চর্চা ধরে রাখার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন এলাকার খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণ রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানজুড়ি মিশনের পাল-পুরোহিত ফা. মানুয়েল হেম্ভ্রম, ধানজুড়ি ধর্মপল্লীর বোর্ডিং ইনচার্জ ফা. ফাব্রিচ্চিও কালেগারি, সহকারী পাল-পুরোহিত ফা. রতন মুর্মু ও ফা. তপন দাস এবং ৩ নম্বর খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান এবং সাপ্তাহিক বিরামপুর বার্তা এর ভারপ্রাপ্ত সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এছাড়া পূর্ব ধানজুড়ির মাঞি মানুয়েল হেম্ভ্রম, মাঞি কার্লস মূর্মু, ঢাকন্দের মাঞি ঠেওটেনিয়াস সরেন, বটতলীর মাঞি পৌল সরেন, পুরাতন ধানজুড়ির মাঞ্চি কেরবিন হেম্ভ্রম, বড় নেটাশনের মাঞি ডেভিড মূর্মু এবং ছোট নেটাশনের মাঞ্চি দারুন মূর্মু উপস্থিত ছিলেন।

ধানজুড়ি আদিবাসী স্পোর্টিং ক্লাবের সভাপতি রঞ্জিত হেম্ভ্রমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে রয়েছেন ৩ নম্বর খানপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ফ্লাপ্রিয়াস হেম্ভ্রম, ধানজুড়ি সেন্ট ফ্রান্সিস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক টমাস মূর্মু, মিল্টন মূর্মু, সামশন মার্ডী ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ফ্রান্সিস সরেন।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে স্থানীয় তরুণদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। পুরুষের পাশাপাশি নারীদের ধনুক প্রতিযোগিতার মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সংস্কৃতি ও ক্রীড়া চর্চাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park