1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেভাটায় রপ্তানি যোগ্য বাগদা ও গলদা চিংড়ি পুশিং ঘটনায় বিখ্যাত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন

দেভাটায় রপ্তানি যোগ্য বাগদা ও গলদা চিংড়ি পুশিং ঘটনায় বিখ্যাত

জামাল উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দীন সাতক্ষীরা

২৪ শে ডিসেম্বর মঙ্গলবার সাতক্ষীরার

দেবহাটায় রপ্তানিযোগ্য গলদা ও বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের ঘটনা যেন দিন দিন বেড়েই চলেছে। আবাও মঙ্গলবার (২৪ ই ডিসেম্বর) সকাল ১১টার সমায়, দেবহাটার পারুলিয়া মৎস্য আড়তে খেজুরবাড়িয়া রবিউলের মাছের ঘরে অভিযান চালিয়ে পুশ করা অবস্থা প্রায় ৪০ কেজি মাছ জব্দ করেন। উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সাজ্জাদুর রহমান ও দেবহাটা থানার এস আই তাজুল ইসলাম সহ কয়েক জন পুলিশ ফোস।

পরে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ব্যাবসা প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পুশ করা প্রায় ৪০ কেজি মাছ জব্দ করে উপজেলা পরিষদ এলাকায় বিনষ্ট করা হয়। এই সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার জামাতের ইউনিট সদস্য জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা আকবার আলী সহ মিডিয়া কর্মীরা, এই সময় উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন দেবহাটায় বিগত ১ মাসে (১০ডিসেম্বর) মঙ্গলবার পারুলিয়া মৎস্য সেট থেকে ১২০ কেজি মাছ জব্দ করে।

(১২ই ডিসেম্বর) বৃহস্পতিবার গাজিরহাট মৎস্য সেট থেকে ৫৯ কেজি মাছ জব্দ করে। পরিবহন থেকে (১৭ ই ডিসেম্বর) মঙ্গলবার ১৬৯ কেজি মাছ জব্দ করা হয়। এছাড়াও টিকেট, পারুলিয়া, গাজিরহাটে মোট ৫ টি অভিযান পরিচালনা করা হয়েছে তার পরেও কোনোভাবেই থামানো যাচ্ছে না চিংড়িতে অপদ্রব্য পুশ, তিনি আরও বলেন দেবহাটা মৎস্য সেড গুলাতে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করেছি।  বিভিন্ন ব্যাবসায়ী কে জরিমানা করা হয়েছে। চিংড়ি আমাদের রপ্তানি আয়ের অন্যতম একটা উৎস। কিছু অসাধু ব্যবসায়ীর কারনে বিদেশে আমাদের বদনাম হচ্ছে। আর সাতক্ষীরা হচ্ছে চিংড়ি উৎপদনের জন্য অন্যতম। তাই আমাদের সুনাম ও এই সম্পদ রক্ষার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park