1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

‘রূপালি মৎস্যে সমৃদ্ধির দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং নিরাপদ মাছ উৎপাদনের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাছ চাষের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন আক্তার বেগম। এ সময় উপস্থিত ছিলেন ভূমি সহকারী কমিশনার মো. মিজানুর রহমান, দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গনি, পৌর বিএনপির সদস্য মো. রওশান আলী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুজ্জামান রিপন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় মৎস্য চাষিদের বিভিন্ন সমস্যা, মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পরে মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে সফল তিনজন মৎস্যচাষির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে মৎস্য চাষে মানুষকে উদ্বুদ্ধ করা, জনসচেতনতা বৃদ্ধি এবং মৎস্যসম্পদের যথাযথ ব্যবহারে জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park