
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন।
পোস্টে তিনি আরও জানান, পদত্যাগের পর সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে কাজ করবেন এবং পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করবেন। পাশাপাশি প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে দেশব্যাপী বিভিন্ন জেলা সফরের কথাও উল্লেখ করেন।