1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুধকুমার ও ব্রহ্মপুত্রের ভাঙন রোধে কুড়িগ্রামে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

দুধকুমার ও ব্রহ্মপুত্রের ভাঙন রোধে কুড়িগ্রামে মানববন্ধন

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

 

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রাম জেলা সদর উপজেলার যাত্রাপুর  ও ঘোগাদহ ইউনিয়নে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) দুপুরে উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বানিয়া পাড়া ও যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর গ্রামের  দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের ভাঙন কবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি নেতাসহ অত্র এলাকার বিভিন্ন শ্রেণি পেশার  কয়েকশত মানুষ অংশ নেয়।

এ সময় বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা চর উন্নযন কমিটির আহবায়ক ও জেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা চর উন্নযন কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির ২নং যুগ্ন আহবায়ক অধ্যাপক মোঃ হাসিবুর রহমান,যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী সরকার, ৩ নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুর রহিম রিপন, স্থানীয় বিএনপি নেতা মোঃ মাহাবুবর রহমান মেম্বার,মোঃ লুৎফর রহমান মাস্টারসহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দুই বছর ধরে দুধকুমার ও ব্রহ্মপুত্রের ভাঙনে খারুয়ার পার, বানিয়া পাড়া ও চর যাত্রাপুর এলাকার অন্তত এক হাজার বসতভিটা ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে।

এসব ভাঙন ঠেকাতে আহ্বান জানিয়ে তারা আরও বলেন, ভাঙনরোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে গ্রাম দুটি পুরোপুরি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা এবং যাত্রাপুর হাট হুমকির মুখে পড়বে বলে প্রকাশ করেছেন স্থানীয়রাসহ ভাঙনে ক্ষতিগ্রস্তরা।

এ সময় তারা ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা নিতে সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park