
বেবি চক্রবর্ত্তী :কলকাতা:-আরজি করে বড় ষড়যন্ত্রের ইঙ্গিত প্রথম থেকেই তদন্তে গাফিলতির অভিযোগে আঙুল উঠেছিল কলকাতা পুলিশের দিকে।তাই দুই ইনস্পেক্টর-সহ কলকাতা পুলিশের ৪ অফিসারকে তলব সিবিআইয়ের, আরজি করে বড় ষড়যন্ত্রের ইঙ্গিত আরজি কর তদন্তে সিবিআই।তার মধ্যে দু’জন সাব ইনস্পেক্টর রয়েছেন বলে জানা গেছে। তাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত বলেই মনে করছেন সিবিআই অফিসাররা। এই ঘটনায় তদন্তে নয়া মোড় ঘুরতে পারে বলেই মনে করছেন সকলে। খুলতে পারে ‘বৃহত্তর ষড়যন্ত্রের’ দুয়ার।আরজি কর হাসপাতালে তরুণী পড়ুয়া-চিকিৎসককে নারকীয় ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম থেকেই অভিযোগ উঠেছে, প্রমাণ লোপাট করা হয়েছিল ঘটনার পরে। তা করতে গিয়েই কলকাতা পুলিশের তদন্তে গাফিলতির দিকটিতে বিশেষ নজরে নিয়ে এসেছে সিবিআই।
গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে তিলোত্তমার নারকীয় ধর্ষণ এবং খুন ঘটনায় ওই আর জি কর হাসপাতালে পোস্ট মটের্ম রিপোর্ট পাশাপাশি তড়িঘড়ি বডি সৎকার। কর্মস্থলে আর জি কর হাসপাতাল প্রতিষ্ঠানে এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য থেকে রাজনীতি জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ কর্মবিরতি পেন ডাউন – রাত দখল এখনও চলছে গণআন্দোলন সামনে দুর্গা পূজার সেই পুজোর থিমে ও থাকছে প্রতিবাদের সুর ‘আমার দূর্গা পাক বিচার’।