1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার ১০ ই অক্টোবর ২০২৬ ইং সকালে দামুড়হুদা ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইউপি চেয়ারম্যান মোঃ হজরত আলীর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, এই অভিযানের মূল লক্ষ্য হলো ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

উদ্বোধনকালে বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে থাকতে না পারে, সেদিকে সবাইকে সজাগ ও সচেতন হওয়ার আহ্বান জানান। তারা উল্লেখ করেন, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম প্রধান হাতিয়ার। তাই নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রেখে একটি ডেঙ্গুমুক্ত সুস্থ পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উদ্দীন ইউপি সদস্যবৃন্দু সহ গ্রাম পুলিশের সদ্স্যগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park