1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিন দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ, নিত্য-প্রয়োজনী সংকট - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

তিন দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ, নিত্য-প্রয়োজনী সংকট

টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২০৭ বার পঠিত

সাগর উত্তাল থাকায় তিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপের মানুষের নিত্য-প্রয়োজনী মালামাল সংকট রয়েছে। এছাড়া সকাল থেকে বৈরী আবহাওয়ায় দ্বীপে ঝড়ো হাওয়া শুরু হয়েছে।

টেকনাফ-সের্ন্টমাটিন রুটের সার্ভিস বোটের সভাপতি রশিদ আহমদ বলেন, ‘বৈরী আবহাওয়ার কারনে দুর্ঘটনা এড়াতে গত তিন ধরে এ রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপে নিত্য-প্রয়োজনীয় মালামাল সংকট দেখা দিয়েছে। এছাড়া দ্বীপে আগের থেকে লোকজন কর্মহীন হয়ে পরায় দূর্দিন যাচ্ছিল। তার উপর বৈরী আবহাওয়ার কারনে দ্বীপবাসী আরো কষ্টের মধ্য পরেছে।’
তিনি বলেন, ‘দ্বীপে সকাল থেকে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়েছে। এতে আমরা মাছ ধরার ট্রলারগুলো টেকনাফে নিরাপদে নিয়ে এসেছি। এভাবে চলতে থাকলে দ্বীপের অবস্থা খুবিই করুন হবে।;

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উত্তাল রয়েছে সাগর। এতে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। লঘুচাপের প্রভাবে কক্সবাজার জেলার বিভিন্ন উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার (২৮ মে) সকাল থেকে উপকূলের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে বলে আবহাওয়া অধিদপ্ত। এই পরিস্থিতিতে কক্সবাজারসহ দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে
অন্যদিকে পানির উচ্চতা বৃদ্ধির কারনে টেকনাফ সীমান্তে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নাফনদীর তীরে জোয়ারে আঘাতে ভাঙছে বেধি বাঁধ। এতে সেখানে থাকা বসবাসকারীরা আতঙ্করে মধ্য রয়েছে।
শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, ‘সকাল থেকে ঝড়ো হাওয়া শুরু হয়েছে। এছাড়া নাফনদীর পানির উচ্চতা বৃদ্ধি হয়ে ঢেউয়ের আঘাতে নাফের তীরে ভেঙ্গে যাচ্ছে বেড়ি বাধঁ। এতে সেখানে থাকান অর্ধশতাধিক মানুষ ঝুঁকির মধ্য রয়েছে।’

জানতে চাইলে সেন্টমার্টিন ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘গত তিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপের মানুষের নিত্য-প্রয়োজনী সংকটে পরেছে। এছাড়া দ্বীপে একটা মানুষের খুব খারপ সময় যাচ্ছে। তার উপর সকাল থেখে ঝড়ো-বাতাস শুরু হয়েছে। এতে সাগরের পানির উচ্চতা বেড়েছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘বৈরী আবহাওয়ার কারনে টেকনাফ ও সেন্ট মার্টিন থেকে সব ধরনের যাত্রীবাহী ট্রলার ও নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আগে থেকে দ্বীপে জেলেসহ প্রায় আড়াই হাজার মানুষের জন্য সহতায় পাঠানো হয়েছে। এরপরও আমরা নিয়মিত খোঁজ রাখছি। বৈরী আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে। এছাড়া শাহপরীর দ্বীপে নাফের পাড়ে ভাঙনে বিষয়ে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park