
শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘তারুণ্যের আলো বারাকাহ ফাউন্ডেশন’-এর উদ্যোগে একটি বিনামূল্যে রক্ত গ্রুপিং ক্যাম্পেইন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ ০৪-১০-২০২৬ খ্রি., রবিবার ‘টার্গেট ফাইন নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর প্রাঙ্গণে এই মহৎ কার্যক্রমটি পরিচালিত হয়।
সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্যে বলা হয়েছে, রক্তদানের কার্যক্রম ও সচেতনতার বার্তা সারা দেশে ছড়িয়ে দিতে এবং দেশের মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন প্রজন্মের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার এই আয়োজনে স্থানীয় তরুণ ও কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং উপস্থিত সবাইকে রক্তদানে উৎসাহিত করা হয়। ‘চলো মহৎ কর্ম করি, জীবনকে আলোকিত করি’ এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত অরাজনৈতি ও স্বেচ্ছাসেবী এই সামাজিক সংগঠনটির এমন উদ্যোগকে স্থানীয় এলাকাবাসী ও প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ সাধুবাদ জানিয়েছেন।