1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফো ১১ বছর পলাতক মানবপাচার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

টেকনাফো ১১ বছর পলাতক মানবপাচার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি //
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১১০ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি //

কক্সবাজার সদর থানার চাঞ্চল্যকর মানবপাচার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘ ১১ বছর ধরে পলাতক থাকা শীর্ষ নারী আসামি ফরিদা খাতুন (৩৮)-কে টেকনাফের বাহারছড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জুলাই রাত টেকনাফ থানার বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উত্তর পাশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। প্রায় দুই ঘণ্টার অভিযানে রাত ১০টার দিকে আসামিকে ঘেরাও করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফরিদা খাতুন কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ কলাতলীর মুজিবনগর এলাকার শুকনাছড়ির বাসিন্দা। তার বিরুদ্ধে ২০১৫ সালে দায়ের হওয়া মানবপাচার মামলায় বিচার শেষে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে তিনি দীর্ঘ ১১ বছর টেকনাফের সীমান্তবর্তী ও উপকূলীয় বিভিন্ন এলাকায় ছদ্মনাম ও ভিন্ন পরিচয়ে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park