1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে ৯০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

টেকনাফে ৯০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি //
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি //

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাতবর মসজিদ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টেকনাফ পৌরসভার মৃত কবির আহমদের ছেলে নুরুল হুদা (৪০), মো. ছিদ্দিক (৩২) ও মো. ইয়াছিন (২৫)।

এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে টেকনাফ শাপলা চত্বরে টহলরত এসআরবি-১৫, সিপিসি-১-এর একটি আভিযানিক দল গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে, টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একটি বসতঘরে ইয়াবা মজুত রাখা হয়েছে।

এরপর সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে অভিযান চালানো হলে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় তিনজনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের পশ্চিম পাশের একটি কক্ষের সানশেডের ওপর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাটির ভেতরে থাকা ৯টি প্যাকেট থেকে মোট ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহারের অভিযোগে মো. ছিদ্দিকের কাছ থেকে একটি কালো রঙের সিম্ফনি বাটন মোবাইল ফোন এবং মো. ইয়াছিনের কাছ থেকে একটি ভিভো ওয়াই৩৩এস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসআরবি-১৫।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park