1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুলে পোষ্য প্রাণী প্রদর্শনী, ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুলে পোষ্য প্রাণী প্রদর্শনী, ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শাহিন আলম টেকনাফ//
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৪৭ বার পঠিত

শাহিন আলম টেকনাফ//

কক্সবাজারের টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পোষ্য প্রাণী প্রদর্শনী-২০২৬, বর্ষমধ্য পরীক্ষার ফলাফল প্রকাশ, ২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ, কারিগরি শিক্ষা নিলে, দেশ-বিদেশে কর্ম মিলে।

টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর (বাংলা) মো. নুরুল আহসান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র (ভারপ্রাপ্ত) হাসান আহমেদ, ইন্সট্রাক্টর (রসায়ন) জামশেদ হোসাইন, শিক্ষক ও অভিভাবকরা।

মতবিনিময় সভায় শিক্ষার মান আরও উন্নত করা, প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রতিষ্ঠানের সামনে স্পিড ব্রেকার স্থাপনের সমস্যা সমাধান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সিটিং এরেজমেন্টসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ২০২৬ শিক্ষাবর্ষে এ প্রতিষ্ঠানে শ্রেণিভিত্তিক শাখা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে স্কুল ও কলেজ উভয় শাখায় নতুন করে ‘পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং’ ট্রেড চালু করা হয়েছে।

তিনি বলেন, নতুন চালু হওয়া ট্রেডে শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রশিক্ষিত হয়ে নিজেদের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে। ভবিষ্যতে এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অসামান্য ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অধ্যক্ষ আরও বলেন, “মানসম্মত শিক্ষা প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে এ প্রতিষ্ঠান থেকে দক্ষ, নৈতিক ও প্রযুক্তি-সমৃদ্ধ মানবসম্পদ তৈরি হবে। টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা, শৃঙ্খলা ও গুণগত মান বজায় রাখতে সক্ষমতার প্রমাণ দিয়েছে।

কারিগরি শিক্ষায় প্রতিষ্ঠানটি ভবিষ্যতে শীর্ষস্থানে থাকবে উল্লেখ করে তিনি বলেন, টেকনাফের মানুষ সহযোগিতাপরায়ণ। প্রতিষ্ঠানকে সফলতার শীর্ষে এগিয়ে নিতে অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে পোষ্য প্রাণী প্রদর্শনীতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও বিভিন্ন আয়োজন উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park