1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টিউবওয়েল  চুরের গডফাদার সাজ্জাদ পলাতক  তোফাজ্জল মিয়া জেল হাজতে - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

টিউবওয়েল  চুরের গডফাদার সাজ্জাদ পলাতক  তোফাজ্জল মিয়া জেল হাজতে

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫৪৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

খাশিলা দক্ষিণ পাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সাজ্জাদ মিয়ার অপকর্মে অতিস্ট জনজীবন। তার অপকর্মে গ্রামে প্রতিনিয়ত ঘটছে টিউবওয়েল চুরিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ। সজ্জাদ মিয়ার ছত্রছায়ায় গ্রামে টিউবওয়েল চুরির উপদ্রব দিন দিন বেড়েই চলছে। সম্প্রতি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামে টিউবওয়েল চুরি  করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন তোফাজ্জল মিয়া। শনিবার (২২ আগস্ট) উপজেলার খাশিলা দক্ষিণ গ্রামের স্বর্গীয় মতি দাসের ছেলা মলয় চন্দ্র দাসের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের ১২.৩০ ঘটিকার পর কোনো এক সময়ে একটি মাদকসেবি চুর চক্র মলয় চন্দ্র দাস ও তার পার্শ্ববর্তী রতিশ দাসের বাড়ির টিউবওয়েল চুরির উদ্দেশ্যে সেখানে প্রবেশ করে। টিউবওয়েল চুরি করে নিয়ে যাওয়ার সময় খাশিলা গ্রামের অর্জুন মার্কেটের সামনে ভ্যানগাড়ি চালককে সন্দেহজনক গতিবিধি মার্কেটের ব্যবসায়ীদের নজরে এলে ব্যবসায়ীরা দ্রুত ভ্যানগাড়ি ঘিরে ফেলেন এবং চালককে হাতেনাতে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে এলাকার সজ্জাদ মিয়ার বাড়িতে মাদকের আড্ডা বসে এথেকে বিভিন্ন স্থানে চুরি ও চুরির চেষ্টার ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছিল। সর্বশেষ এ ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চুর তোফাজ্জল হোসেনকে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা গেছে, খাশিলা দক্ষিণ পাড়ার মৃত চান মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সাজ্জাদ মিয়া, অপরজন হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত ফজল মিয়ার ছেলে তোফাজ্জল মিয়া(১৯) বর্তমানে সে জগন্নাথপুর পৌর শহরের স্লুইসগেট সংলগ্ন রাসেল মিয়ার কলোনীতে বসবাস করে আসছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, গ্রামের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে আরও সতর্ক থাকতে হবে। একই সঙ্গে চুরি-ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড রোধে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।

তবে এ ঘটনায় আটক ব্যক্তিসহ দুইজনের বিরুদ্ধে ৩৭৯/৪১১ পেনাল কোডের ১৮৬০ ধারায় মামলা দায়ের হয়েছে যাহা জগন্নাথপুর থানার মামলা নং ১১ তারিখ ২২/০৮/২৬

অর্জুন মার্কেটের ব্যবসায়ী নুরুজ্জামান বলেন, সজ্জাদ মিয়া একজন মাদক সেবী ও ব্যবসায়ী। তার এই অপকর্মে এলাকায় চুরিসহ বিভিন্ন অপকর্মে  বেড়েই চলছে। কিছু দিন আগে গ্রামে টিউবওয়েল চুরি হয়। চুরি যাওয়া টিউবওয়েল সজ্জাদ মিয়ার বাড়ি থেকে বিক্রি হলে চুরি মাল খাশিলা অর্জুন মার্কেটের সামনে আটক করা হয়। টিউবওয়েল চুরির ঘটনায় সজ্জাদ মিয়াসহ দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমানে সজ্জাদ মিয়া পলাতক রয়েছে।

স্থানীয়দের দাবি, চুরি প্রতিরোধে গ্রামভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম ও রাতের পাহারা জোরদার করা হলে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park