1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টাঙ্গাইল উপজেলা বিএনপির সভাপতিসহ ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

টাঙ্গাইল উপজেলা বিএনপির সভাপতিসহ ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইল শহরের শতাব্দী ক্লাবসহ আশপাশের এলাকায় জুয়া খেলা ও মাদক সেবনের অভিযোগে সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ ৩৪জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১২ আগস্ট) দিনগত রাতে তাদের গ্রেপ্তারকালে জুয়া খেলার তাস, নগদ টাকা এবং সামান্য পরিমান গাঁজা ও বিদেশি মদের খালি বোতল জব্দ করা হয়। বিষয়টি শহরে ‘টক্ অব দ্যা টাউন’ এ পরিনত হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী রয়েছেন। এসময় ১ লাখ ৪৯ হাজার ৪১০ নগদ টাকা, জুয়া খেলার ১৬ সেট তাস, সামান্য পরিমানে গাঁজা ও বিদেশি মদের দুইটি খালি বোতল এবং সবার কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়। পরে রাতেই সেনাবাহিনী গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও শহরের পাতুলিয়াপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে মো. আজগর আলী (৫০), কালিবাড়ী এলাকার বিধুন ভূষণ লক্ষ্মীর ছেলে রক্ষিত ওরফ বিশ্বজিৎ (৫৫), পূর্ব আদালত পাড়ার মরহুম আব্দুস সবুর খানের (বীরবিক্রম) ছেলে মো. শাহ আলম খান মিঠু (৫৫), মৃত রফিক উদ্দিনের ছেলে মোশারফ উদ্দিন (৫০), আলীমের ছেলে রফিকুল (৫৫), ফেরদৌসের ছেলে হাসান আলী (৫০), মৃত রফিকের ছেলে সিরাজুল (৪৫), বিশ্বাস বেতকা এলাকার হাজী মো. ওমর আলীর ছেলে মো. আব্দুর রশিদ (৫৫), একই এলাকার মৃত শামসুল হকের ছেলে মো. শিপন (৫৮), মৃত শওকতের ছেলে মহবত আলী (৫৫), মৃত জসিমের ছেলে রফিক (৪০), রউফের ছেলে আশিকুর রহমান (৪৬), মৃত গফুরের ছেলে আখতারুজ্জামান (৪৩), আকুর টাকুর পাড়ার মৃত খাদেম আলীর ছেলে মো. মঈন খান (৬০), একই এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে শফিকুল ইসলাম (৬০), মৃত জসিম উদ্দিনের ছেলে কবির হোসেন (৫০), মৃত মজিদের ছেলে জাহিদ (৪৪), শহরের থানাপাড়ার মৃত বদিল আহমেদের ছেলে শাহিন আহমেদ (৫০), একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আবু জাফর খান (৪৪), মনিরুজ্জামানের ছেলে প্রিন্স খান (৬৫), মৃত সৈয়দ কামরুলের ছেলে সৈয়দ শামসুদ্দোহা (৪৫), পাড়দিঘুলিয়ার মৃত কোবাদ আলীর ছেলে মো. জসিম উদ্দিন (৫৭), গোলাম রব্বানীর ছেলে সাদেকুর (৫০), শহরের সাবালিয়া এলাকার মৃত মন্টু ঘোষের ছেলে বিশ্বনাথ ঘোষ ওরফে ফালু (৫৪), একই এলাকার মিনহাজের ছেলে একেএম মাসুদ (৫৫), বেপারীপাড়ার মৃত নুরুল আমিনের ছেল এসএম ফরিদ আমিন (৫৫), আদি টাঙ্গাইল এলাকার মৃত সেফাত আলীর ছেলে শফিক (৫২), আশেকপুর এলাকার মৃত শওকতের ছেলে আরমান (৪৩), শহরের ছয়আনী পুকুরপাড় এলাকার মিরাজুলের ছেলে শামসুল (৫৬), সদর উপজেলার শিল্পাঞ্চল করটিয়ার মৃত ইসমাইলের ছেলে মোস্তফা কামাল (৫৮), একই উপজেলার ঘারিদা ইউনিয়নের বরাট গ্রামের মৃত আব্দুল হানিফের ছেলে হাবিল উদ্দিন (৪০), বানিয়াবাড়ী গ্রামের বিজুর ছেলে বিশ্বজিৎ (৪৫), কাজীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সেলিম (৪৫) এবং খুদের যুগনী গ্রামের আব্দুল কাদরের ছেলে গোলাম মওলা (৪৮)। গ্রেপ্তারকৃতরা বিএনপি এবং এর অঙ্গ ও সহযাগী সংগঠনের সঙ্গে জড়িত।

স্থানীয় একাধিক সূত্রে নিশ্চিত করেছ, বেশকিছু দিন ধরে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর তত্ত্বাবধানে শহরের ভিক্টোরিয়া রোডের শতাব্দী ক্লাবে জুয়ার আসর চালানো হচ্ছিল। প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত লাখ লাখ টাকার জুয়া খেলা হতো। গোপন সংবাদের ভিত্তিত্ববে গভীর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ জানান, উল্লেখিত ব্যক্তিদের আটক করে যৌথবাহিনী থানায় সাপর্দ করে। পরে তাদের নামে জুয়া সংক্রান্ত আইনে মামলা দায়ের করে বুধবার (১৩ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park