1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঝিকরগাছায় স্কাউটসের কাব কার্নিভাল অনুষ্ঠানে ইউএনও ভুপালী সরকার শিশুদের নেতৃত্বের গুণাবলি, সৃজনশীলতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের মানসিকতা গড়ে ওঠে - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ঝিকরগাছায় স্কাউটসের কাব কার্নিভাল অনুষ্ঠানে ইউএনও ভুপালী সরকার শিশুদের নেতৃত্বের গুণাবলি, সৃজনশীলতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের মানসিকতা গড়ে ওঠে

মোঃ আজাদ হোসেন, স্টাফ রিপোর্টার (যশোর)
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

 

  • মোঃ আজাদ হোসেন, স্টাফ রিপোর্টার (যশোর) :

 

যশোরের ঝিকরগাছা উপজেলায় বাংলাদেশ স্কাউটস, প্রাথমিক বিভাগের উদ্যোগে কাব কার্নিভাল ২০২৫ উদযাপন করা হয়েছে। ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি বহুমুখি (এমএল) মডেল হাই স্কুলের সোমবার (২৩ জুন) সরাদিন ব্যাপী আয়োজনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক ভূপালী সরকার। এসময় তিনি তার বক্তব্যে বলেন, শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, সৃজনশীলতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্কাউটস। দিনব্যাপী কার্নিভালে কাব স্কাউটদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ, শিল্পকর্ম প্রদর্শনী, শারীরিক কসরত ও স্কাউটস নীতিনির্ভর বিভিন্ন কার্যক্রমে আমাদের শিক্ষার্থীরা খুবই আনন্দিত। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন,কাব স্কাউটরা বিভিন্ন বাহনের মাধ্যমে, কাল্পনিক নৌকায় চড়ে, ঘোড়ায় চড়ে, পালকিতে চড়ে, ট্রেনে চড়ে ইত্যাদিতে বিভিন্ন শব্দ করে এক স্টেশন থেকে অন্য ষ্টেশনে পর্যায়ক্রমিকভাবে যাবে এবং স্টেশন মাষ্টারের নির্দেশে প্রোগ্রামে অংশগ্রহণ করবে। প্রত্যেক কাব স্কাউটকে এবং স্টেশন মাষ্টারকে কুপন/কয়েন/মার্বেল প্রদান করতে হবে। কাব স্কাউটদের বিভিন্ন ঢঙে সাজাতে হবে এবং প্রত্যেক স্টেশনে প্রবেশ করার এবং বের হওয়ার সময় গ্রান্ড ইয়েল দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষাল, ঝিকরগাছা সরকারি বহুমুখি (এমএল) মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, উপজেলা স্কাউটসের কমিশনার ইসমাইল হোসন, সম্পাদক আলী তারেক, প্রশিক্ষক ও স্টেশন মাস্টার এসএম আকিফুজ্জামান, মনিরুজ্জামান, মামুনুর রশীদ, সাইফুল ইসলাম, আমির হামজা, আমিনুজ্জামান, আকলিমা খাতুন, দেবাশীস কুমার, নজরুল ইসলাম, লাবন্য আক্তার, শেফালী বালা, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদসহ স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্কাউট লিডার এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park