
সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করেছে মহেশখালী উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে ৫ আগস্ট প্রথম প্রহরে মহেশখালীর জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, মহেশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সুলতান সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
এ সময় উপস্থিত কর্মকর্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে উল্লেখ করেন।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলনে শহিদদের আত্মত্যাগ এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।