1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাগমারার ৬নং শ্রীপুর ইউনিয়ন বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাগমারার ৬নং শ্রীপুর ইউনিয়ন বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পঠিত

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলার ৬নং শ্রীপুর ইউনিয়নে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৬নং শ্রীপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (০৫ আগস্ট ) বিকাল ৫ ঘটিকায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আমজাদ হোসেন সরকার এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুবকর সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহিনুর রহমান, তরুণ দলের সভাপতি মোঃ সেলিম রেজা, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাঃ মাজিদ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হকসহ শ্রীপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং দেশ গঠনে রাজপথের এই লড়াইয়ের চেতনাকে সর্বদা জাগ্রত রাখতে হবে। আলোচনা সভা শেষে একটি আনন্দ র‍্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park