
মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বেচ্ছায় রক্তদান ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে ২০২৬-২০২৭ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা করেছে ‘জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশ’-এর নতুন কেন্দ্রীয় কমিটি। এটি একটি অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন।
‘জাগ্রত ব্যবসায়ী জনতা বাংলাদেশ’-এর একটি অঙ্গসংগঠন হিসেবে এই কমিটি গঠিত হয়। দেশব্যাপী স্বেচ্ছাসেবী কার্যক্রমে নতুন গতি আনতে এবং আর্তমানবতার সেবায় তরুণ সমাজকে আরও সক্রিয়ভাবে যুক্ত করতেই এই কমিটি ঘোষণা করা হয়েছে।
মানবিক তরুন আহসান হাবীব মানিক তরুন নেত্বেত্বর আইডল হিসেবে পরিচিত,তিনি জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব বিভাগীয় কমিটির সেক্রেটারী জেনারেল হিসবে দীর্ঘ ৩ বছর দায়িত্ব পালন করেছেন। তিনি শুধু স্বেচ্ছাসেবক নন, সাহিত্যিক ও সাংস্কৃতিককর্মী এবং গনমাধ্যমকর্মী ছাড়াও তার রয়েছে বহুমাত্রিক প্রতিভা।
নবগঠিত এই কেন্দ্রীয় কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন। আঞ্জুমান আরা ডলি এবং সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জাভেদ নাছিম। সংগঠনের শীর্ষ এই দুই মানবিক সংগঠকের হাত ধরে রক্তদাতা ও স্বেচ্ছাসেবকদের একটি সুদৃঢ় নেটওয়ার্ক গড়ে উঠবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি এক নজরে:
প্রেসিডেন্ট: আঞ্জুমান আরা ডলি
সেক্রেটারি জেনারেল: মোঃ জাভেদ নাছিম। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: আবদুল্লাহ আল কাইউম। ভাইস প্রেসিডেন্টবৃন্দ: শান্ত্বনা আক্তার নূরী, বিপ্লবী কাজী খলিল, কামরুল ইসলাম চৌধুরী রাফি ও করবী চক্রবর্তী। যুগ্ম সেক্রেটারি জেনারেলবৃন্দ: তুলন মন্ডল, আহসান হাবীব মানিক, ফারুক মিয়া, কাজী জাহান ও আশিকুল ইসলাম বিজয় এসিষ্ট্যান্ট সেক্রেটারি জেনারেল: নুসরাত জাহান নদী। সাংগঠনিক সম্পাদক: লয়ন কানিজ ফাতিমা। যুগ্ম সাংগঠনিক সম্পাদক: শফিকুল ইসলাম। প্রচার সম্পাদক: মেহেদী হাসান। সহ-প্রচার সম্পাদকবৃন্দ: রোহান ইসলাম ও ইলে আবুল কালাম। নারী ও শিশু বিষয়ক সম্পাদক: নাজনিন নাহার বিথী। কার্যনির্বাহী সদস্যবৃন্দ: নুসরাত জাহান কথা, আলম সওদাগর, রনী আহমেদ, রফিক ই আর ইসলাম, মোঃ রবিন আহমেদ ও মোঃ আরিফুল ইসলাম। উপদেষ্টা মণ্ডলী: হাফিজা শাহীন ও মোঃ শাফিউল বাশার
আগামীর কর্মপরিকল্পনা:
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ স্বেচ্ছাসেকগণ জানান, দেশের বিভিন্ন প্রান্তে জরুরি রক্তের চাহিদা মেটানো, নতুন রক্তদাতা তৈরি ও তাদের এক সুতোয় গাঁথাই এই ক্লাবের মূল ব্রত। এর পাশাপাশি বিভিন্ন মানবিক সংকট মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তাদের। সমাজের সর্বস্তরের মানুষ, রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত সহযোগিতাতেই এই মানবিক মিশন সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দরা।