1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

জগন্নাথপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার, ২৯ আগস্ট বিকেলে সন্ধ্যা ৭ ঘটিকার সময় উপজেলার পৌরপয়েন্টের মাহিমা রেস্টুরেন্টের কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলকে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে প্রতিটি ইউনিয়নে ব্যাপক প্রচার-প্রচারণা ও নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশিদ হারুন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

এসময় প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিনটি যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park