1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে নলুয়ার হাওরে নৌকা ডুবে দুই মহিলার মৃত্যু মরদেহ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জগন্নাথপুরে নলুয়ার হাওরে নৌকা ডুবে দুই মহিলার মৃত্যু মরদেহ উদ্ধার

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত


মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাকৃতিক দুর্যোগ প্রবল বাতাসের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডু্বিতে রহিমা বেগম (৭৫) নামের এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বৃদ্ধ মহিলার নাতিবউ শারীরিক প্রতিবন্ধি মল্লিকা বেগম (৪৫) নিখোঁজ রয়েছেন।
আজ ১৪ সেপ্টেম্বর শনিবার সকালে ভুরাখালী গ্রামের স্থানীয়রা বেরীবান্দের পাশে ভাসমান অবস্থায় মল্লিকা বেগমের লাশ দেখতে পান। সাথে সাথে কালধর গ্রামে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মল্লিকা বেগমের আত্মীয় স্বজন এসে তার নিয়ে যান।
উল্লেখ্য বিগত ১৩ সেপ্টেম্বর শুক্রবার উপজেলার নলুয়ার হাওরে হামহামির বিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামের মৃত আব্দুল কাদিরের স্ত্রী এবং নিখোঁজ মল্লিকা বেগম তাদের নাতিবউ।
বিষয়টি নিশ্চিত করে জগদল ইউনিয়ন পরিষদের সদস্য রুমন মিয়া চৌধুরী বলেন, একই পরিবারের ৬ জন ডিঙি
নৌকাযোগে জগন্নাথপুর থেকে দিরাই আসার পথে নলুয়ার হাওরে প্রবল বাতাস আর উত্তাল ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকার মাঝিসহ ৫ জন সাঁতার কেটে পাড়ে উঠেন। বাকি দুই জন পানিতে ডুবে যান।
নৌকা ডুবার খবর পেয়ে পার্শ্ববর্তী ভুরাখালী গ্রাম থেকে আরেকটি ইঞ্জিন নৌকা দিয়ে স্থানীয়রা এসে ডুবে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধার করে। এর মধ্যে রহিমা বেগম নামের এক বৃদ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার করেন। আরেকজন নিখোজ রয়েছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ওই বৃদ্ধার স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, নিখোঁজ ওই প্রতিবন্ধি নারীকে উদ্ধারে পুলিশ কাজ করছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park