1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জগন্নাথপুরে দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৬৪ বার পঠিত

  মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

‘সত্য, সাহস, সুন্দর’ এবং ‘আঁধার পেরিয়ে’ এই প্রত্যয় ও স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে দেশের বহুল প্রচারিত দৈনিক কালবেলা পত্রিকার গৌরবের ৪ বছরপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে এক আনন্দঘন পরিবেশে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম এর কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক তাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও জগন্নাথপুর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিদ্যুৎ ও জ্বালানি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন কালবেলার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, যুক্তরাজ্য বিএনপি নেতা মির্জা লিকছন, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, 
 উপজেলা দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর কর্মকর্তা শিমুল আলী, আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুর রহমান আজাদসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ  এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park