1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে ঐতিহাসিক জুলাই বিপ্লব শহীদ দিবস উদযাপিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জগন্নাথপুরে ঐতিহাসিক জুলাই বিপ্লব শহীদ দিবস উদযাপিত।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জে জেলার জগন্নাথপুর উপজেলায় জুলাই বিপ্লব শহীদ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ( ১৬ জুলাই) সকালে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই বিপ্লব শহীদ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মহসিন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন প্রমূখ।

এসময় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জুলাই বিপ্লবের সাথে যুক্ত ছাত্র জনতাসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, জুলাই শহীদ দিবসকে স্মরণ রেখে বৈষম্যহীন সমাজ ও দেশ বিনির্মাণে নতুন বাংলাদেশকে ধারণ করে দল-মত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানানো হয়।

পরিশেষে  জুলাই শহীদদের স্মরণে ১দাড়িয়ে নীরবতা পালন করে সকল শহীদের  আত্মার মাগফিরাত ও আহত জুলাই যুদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park