1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর পৌরসভার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী আব্দুল মতিন লাকি  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জগন্নাথপুর পৌরসভার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী আব্দুল মতিন লাকি 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১২৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে জগন্নাথপুর পৌরবাসীসহ সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হবিবপুর দক্ষিম পাড়া গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক, দানবীর, জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আব্দুল মতিন লাকি।

এক শুভেচ্ছা বার্তায় পরিচ্ছন্ন ইমেজের এই তরুণ সমাজসেবক বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। আবহমানকাল ধরে এই বাংলায় সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। উৎসব যার যার, উৎসবের আনন্দ সবার। শারদীয় দুর্গোৎসবের মূল বাণীই হলো মানবকল্যাণ এবং আসুরিক শক্তির বিনাশ।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, দুর্গাপূজার এই আনন্দঘন উৎসব সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সেই সাথে ধর্ম-বর্ণ নির্বিশেষে জগন্নাথপুর পৌরসভার সর্বস্তরের মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park