1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন

চারঘাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত

মৌসুমী দাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৯৬ বার পঠিত

মৌসুমী দাস স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালিত হয়েছে। 

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২ জানুয়ারি ২৫) সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, দৈনিক সমকালের চারঘাট প্রতিনিধি আবুল কালাম আজাদ সনি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকার ভৌগী সদস্যগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park