
এম,মছিবুর রহমান বাবুল
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রামে এবার সনার্তন ধর্মের দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের জন্য জেলার প্রতিটি উপজেলায় পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক।
গতকাল(১৮ অক্টোবর)এক নোটিশে জানান,এবার বাংলাদেশে সনার্তন ধর্মের দুর্গাপূজায় যাতে নিরাপত্তা জোরদার হয় তার জন্য প্রতিটি উপজেলায় পরিদর্শন করে নিরাপত্তা নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার।
বোয়ালখালী উপজেলায় ঐতিহ্যবাহী জৈষ্ট্যপুুরা সন্ন্যাসীর পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক চন্ডী তীর্থ মেধম মুনি আশ্রম পরিদর্শনে করেন,জেলা প্রশাসক মো.জাহিদুল ইসলাম মিয়া,ও পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।
তারা আশ্রমটি পরিদর্শন কালে বলেন,দুর্গাপূজার উদ্ভবস্হল মেধম মুনি আশ্রম,সনার্তন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো.সাইদুজ্জামান,বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার(ভূমি) কানিজ ফাতেমা,বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোজাফফর হোসেন,১০ নং আহলা কড়লডেন্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মান্নান, এবং চন্ডী তীর্থ মেধম মুনি আশ্রমের অধ্যক্ষ দীপানন্দ ব্রাহ্মচারী মহারাজ।