
এম,মছিবুর রহমান বাবুল,
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় বর্ন্যাদূর্গত এলাকায় উপজেলার সারোয়াতলী ইউনিয়ন বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ এখনো অব্যাহত রয়েছে।
চট্টগ্রামে বর্ন্যাদূর্গত এলাকাতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি”র নির্দেশনায় বোয়ালখালী উপজেলাতে অতিবৃষ্টির সাথে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের ধারাবাহিকতায় ৫নং সারোয়াতলী ইউনিয়নের ৪,৫,ও ৬ নং ওয়ার্ডের বর্ন্যার দূর্যোগপূর্ন স্হানে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী এসএম তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ইসাহাক চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী ছোটনের সঞ্চালনার অনুষ্ঠানে উপজেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ জামাল উদ্দিন, এবং ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের যেকোনো দূর্যোগে সাধারণ জনগণের পাশে দাঁড়ানো বিএনপির ঐতিহ্য।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমাদের মানবিক সহায়তার মধ্যে দিয়ে এই দায়িত্ব আগামীতে অব্যাহত থাকবে।