1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঘোগাদহ ইউনিয়ন বিএনপির  নতুন কমিটি ঘোষনা হওয়ায় তারেক রহমান কে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালী ও মিষ্টি বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ঘোগাদহ ইউনিয়ন বিএনপির  নতুন কমিটি ঘোষনা হওয়ায় তারেক রহমান কে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালী ও মিষ্টি বিতরণ

প্রতিবেদক- মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২০৭ বার পঠিত

প্রতিবেদক- মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আহবায়ক কমিটি প্রকাশিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জেলা ও উপজেলা  নেত্রীবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালী ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

 সোমবার ( ২ জুন ) সন্ধ্যা ৭.৩০ টায় ইউনিয়ন বিএনপি, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ঘোগাদহ পায়ড়া চত্তর থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পায়রা চত্তরে  এসে শেষ হয়। আনন্দ র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নবগঠিত ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আবু ছাইম, সদস্য সচিব মোঃ আবু বক্কর সিদ্দিক মন্ডল, যুগ্ন আহ্বায়ক৷ মোঃ হাসান মাহমুদ । আলোচনা সভা শেষে  সকল নেতা ও কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

নব গঠিত ঘোগাদহ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আবু ছাইম বলেন, বিগত ১৭ বছর ধরে যারা মামলার শিকার হয়েছে, যারা রাতে বাড়ি ঠিকমত ঘুমাতে পারেনি এবং যারা দলের জন্য নিবেদিত প্রাণ, এ ধরনের কর্মীদের মূল্যায়ন করা হবে। যারা আওয়ামীলীগ সহ অন্যান্য দলের দোসর যারা ছিল তাদের এই  দলে কোনো স্থান নেই। ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের ত্যাগী কর্মীদের নতুন কমিটিতে মূল্যায়ন করা হবে। অতীতের সকল মতপার্থক্য ভুলে গিযে আগামীতে সকলে  একসাথে মিলে দলীয় সকল কার্য্যক্রম  পরিচালিত হবে ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park