1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঘাটালে বন্যা পরিস্থিতিতেও সুরক্ষিত মাতৃত্ব সেবা :- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ঘাটালে বন্যা পরিস্থিতিতেও সুরক্ষিত মাতৃত্ব সেবা :-

বেবি চক্রবর্তী :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত


বেবি চক্রবর্ত্তী:
পশ্চিম মেদিনীপুর:- মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল হাসপাতালে মাদারস হাব ও প্রসূতি বিভাগ পরিদর্শন করেন জেলা শাসক খুরশেদ আলী কাদরী এবং পুলিশ সুপার ধৃতিমান সরকার। পরিদর্শনের সময় ১১২ জন ভর্তি মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয়, এবং ৫ জন সদ্যজাত শিশুর মায়ের হাতে ফল ও অন্যান্য সামগ্রী প্রদান করা হয়। বন্যা পরিস্থিতির মধ্যেও ঘাটালের বিভিন্ন বন্যাপ্রবণ এলাকা থেকে ১১২ জন সন্তানসম্ভবা মাকে সুরক্ষিতভাবে হাসপাতালে নিয়ে আসা হয়। কেউ ট্রাক্টর, আবার কেউ সিভিল ডিফেন্স ও এসডিআরএফ-এর নৌকা ব্যবহার করে বিপজ্জনক পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি হন। আশা কর্মী, চিকিৎসক, সিভিল ডিফেন্স ও প্রশাসনের সকলে একযোগে কাজ করেছেন, যার ফলে কোনও জীবনহানি হয়নি এবং সুষ্ঠু প্রক্রিয়ায় নবজাতকদের জন্ম হয়েছে। সূত্রের খবর ১১২ জন ভর্তি মহিলার মধ্যে ৫৬ জন মা ইতিমধ্যেই সন্তান জন্ম দিয়েছেন এবং জল কমতে তাঁরা নিরাপদে বাড়ি ফিরে গিয়েছেন। বর্তমানে ২৪ জন মা সদ্যোজাত শিশু নিয়ে এখনও হাসপাতালে ভর্তি আছেন, কারণ তাঁদের বাড়িতে জল রয়েছে। এছাড়াও ৩০ জনেরও বেশি মা এখন মাদারস ভালো ভাবে রয়েছেন বলে জানা গিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park