1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঘাটালে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সাংসদ দেব ও মন্ত্রী জাভেদ খান - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ঘাটালে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সাংসদ দেব ও মন্ত্রী জাভেদ খান

বেবি চক্রবর্তী :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী, পশ্চিম মেদিনীপুর:- ঘাটালে চলমান বন্যা পরিস্থিতি পরিদর্শনে এলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী (দেব) ও রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ খান। মঙ্গলবার তারা স্পিডবোটে চেপে ঘাটালের অজবনগর এলাকার বন্যাকবলিত স্থানগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন।
সাংসদ দেব বলেন, “শুধু আজ নয়, বছরের পর বছর ধরে ঘাটাল এই বন্যা পরিস্থিতির শিকার হচ্ছে। এই দুঃসময়ে মানুষের পাশে থাকা এবং কীভাবে সাহায্য করা যায়, সেটাই মূল লক্ষ্য। আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই, যারা বাস্তবে জলের তলায় আছে, তারাই বোঝে কষ্টটা। প্রকৃতির উপর আমাদের হাত নেই, এখন মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
মন্ত্রী জাভেদ খান জানান, “প্রশাসনের পক্ষ থেকে বোটসহ প্রয়োজনীয় মেশিনারির ব্যবস্থা করা হয়েছে। এখানকার মানুষের যেকোনো প্রয়োজন মেটানো হবে। তবে এত বড় বন্যা মোকাবেলা করতে সময় লাগবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এলাকা পরিদর্শন করেছেন, জেলা প্রশাসনের আধিকারিকরা কাজ করছেন। আমরা প্রয়োজনে আবারও আসব। বন্যাকবলিত মানুষদের নিরাপদ স্থানে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের।”

মন্ত্রী ও সাংসদ এদিন বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park