
মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
গ্রাম্য পঞ্চায়েত আজকাল বিলুপ্তির পথে.
একেক জন একেক কথা বলে নিজেদের মতে।
বিষয় মীমাংসার স্বার্থে কেউ আসে না একমতে.
স্বার্থের টানে অনেকেই হাটে ভিন্ন ভিন্ন পথে।
গ্রামীন সমাজ ব্যবস্থা ফিরবে কি আর সুপথে?
নাায়বিচারের ভার যাদের হাতে ন্যস্ত
তাদের অনেকেই ঘুষের টাকার জন্য ব্যস্ত।
বিচারে বসলে পরে ঘুষখোররা করে নানান অজুহাত.
বাদী -বিবাদীকে ভয় দেখিয়ে চতুর্দিকে ফেলে ঘুষের ফাঁদ।
ছদ্মবেশী ঘুষখোরেরা তোমরা নয় কি জ্ঞাতো?
সৃষ্টিকর্তার বৎসনা পড়ছে তোমাদের উপর অবিরত।
সত্য সঠিক পথে চলে কর ন্যায় বিচার
গ্রাম্য পঞ্চায়েত বিলুপ্ত হবে না আর।