1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য এবং গণহত্যার বিচারের দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

গাজীপুরে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য এবং গণহত্যার বিচারের দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে ইতিহাসের স্বরণ কালের স্বরণীয় গণ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল বুধবার ০৫ (আগস্ট) গাজীপুর জেলার শিববাড়ী মোড়ে বিকেল তিনটায় এই গন সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গাজীপুর জেলায় ১১ দলীয় ঐক্য জোটের এই প্রথম স্বরণীয় গণ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

গণ সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ মাওলানা মো রফিকুল ইসলাম খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী কেন্দ্রীয় পরিষদের সদস্য মো আব্দুর রব। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলার আমির ড মো জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও জাতীয় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এমপি। উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মো আতাউল্লাহ আমিন। এছাড়াও ১১ দলীয় ঐক্য জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

গণ সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোটের গাজীপুর জেলার সকল নেতাকর্মী ও সমর্থক এবং সাধারণ মানুষকে উপস্থিত হয়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জনসমাবেশে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ে কাজ করার আহবান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park