1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুলতলী তে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কুলতলী তে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুতুব উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

কুতুব উদ্দিন মোল্লা, কুলতলী

দক্ষিণ ২৪ পরগনার কুলতলী থানা অন্তর্গত কুলতলির পিয়ালী নদীতে মেরিগঞ্জ সবুজ সংঘের পরিচালনায় ৪০ তম বাৎসরিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার ।কালের বিবর্তনে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলা থেকে প্রাচীন ও ঐতিহ্যবাহী বহু খেলাধুলা তার মধ্যে রয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা। বর্তমানে মুঠো ফোন, ইন্টারনেটে মানুষজনের কর্মব্যস্ততায় সেভাবে আর গ্রাম বাংলা দেখতে পাওয়া যায় না এই ধরনের প্রতিযোগিতা বা বহু খেলাধুলো । তবে এই প্রাচীন ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা এখনও দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন এলাকায় দেখা যায় তার মধ্যে রয়েছে কুলতলী থানার অন্তর্গত পাচুয়াখালি থেকে কেল্লা
এলাকায়। উল্লেখ্য প্রতিযোগিতায় ক্যানিং,কুলতলী,জয়নগর, সহ এলাকা থেকে নৌকা বাইচ প্রতিযোগিতায় যোগ দিয়েছে ১৫ টি নৌকা নিয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করে। আর এই কুলতলী পিয়ালী নদীর পাড়েতে গ্রাম বাংলার নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে এলাকার হাজার হাজার মানুষজনেরা পিয়ালী নদীর পাড়েতে। এ প্রসঙ্গে এর উদ্যোক্তা শাহাদাত শেখ বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রাচীন খেলা গুলো হারিয়ে যেতে বসেছে। এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে। ও বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের কাছে তুলে ধরতে এই প্রাচীন খেলা তুলে ধরা হয়।এই নৌকা বাইচ প্রতিযোগিতায় তাদের নিজস্ব নৌকা নিয়ে অংশগ্রহণ করা জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়। উদ্যোক্তাদের উদ্যোগে। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী প্রাচীন নৌকা বাইচ প্রতিযোগিতা। অতীতে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার এই সময় বহু নৌকা বাইচ প্রতিযোগিতা দেখা যেত। তবে কালের পরিবর্তে হারিয়ে যেতে বসেছে। নৌকা বাইচ প্রতিযোগিতা।কিছু এলাকায় ধরে রেখেছে। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা কুলতলী থানার অন্তর্গত মেরিগঞ্জ ২ নম্বর সবুজ সংঘ ও গ্রামবাসী রা। উপস্থিত ছিলেন কুলতলী পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মদক্ষ্য শাহাদাত শেখ, মেরিগঞ্জ ২ নং অঞ্চল প্রধান বিউটি সরদার , মেরিগঞ্জ ২ নং অঞ্চল সভাপতি শরীয়ত গায়েন সহ প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park