1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুরবানীর চামড়া নিয়ে বিপাকে খুলনার স্থায়ী, ভ্রাম্যমান,মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

কুরবানীর চামড়া নিয়ে বিপাকে খুলনার স্থায়ী, ভ্রাম্যমান,মৌসুমি চামড়া ব্যবসায়ীরা।

শাহাদাত হোসেন নোবেল :(খুলনা) দিঘলিয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

কুরবানীর চামড়া নিয়ে বিপাকে খুলনার স্থায়ী, ভ্রাম্যমান,মৌসুমি চামড়া ব্যবসায়ীরা।

শাহাদাত হোসেন নোবেল :(খুলনা) দিঘলিয়া
খুলনার কুরবানীর পশুর চামড়ার বাজার জমেনি। ফলে সরকার ঘোষিত মূল্যের অনেক কম দামে চামড়া বিক্রি হয়েছে। নিরুপায় হয়ে বিক্রেতারা অল্প দামে চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছে। বড় গরুর চামড়া ৫০০ থেকে সাড়ে ৫৫০ টাকা দরে, ছোট গরুর চামড়া ৩০০ টাকা দরে, আর ছাগলের চামড়া নামমাত্র দামে বিক্রি হয়েছে।
খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড়ে কোরবানির পশুর চামড়া কেনাবেচা হচ্ছে। ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত বেচাকেনা চলে। স্থায়ী ব্যবসায়ী, ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও মৌসুমি চামড়া ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত ছিল খুলনার পাওয়ার হাউজ মোড়। খুলনায় স্থায়ী চামড়ার মার্কেট না থাকায় ব্যবসায়ীরা চামড়া কেনাবেচা করেছেন সড়কের উপর।
খুলনার শেখপাড়া চামড়াপট্টির শেষ দোকানটিও বন্ধ হয়ে গেছে ২০১৯ সালে। এখন সেখানে চামড়ার দোকান নেই। চামড়া ব্যবসায়ীরা রাস্তার পাশে দাঁড়িয়ে চামড়া সংরক্ষণ করেছেন। গত পাঁচ বছরে চামড়া বেচাকেনার জন্য নতুন কোনো বাজারও তৈরি হয়নি। ফলে সংরক্ষণের জায়গা না থাকায় প্রতিবছর কোরবানির ঈদে বিপুল সংখ্যক চামড়া নিয়ে বিপাকে পড়েন খুলনার ব্যবসায়ীরা। এ অবস্থায় এবারও শের-এ বাংলা সড়ক এবং শেখপাড়া বি কে রায় সড়কে চামড়া সংরক্ষণের চেষ্টা করেন তারা।
মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল হোসেন জানান, পাঁচটি গুরুর চামড়া নিয়ে আসেন। দুই হাজার টাকায় বিক্রি করেছেন। একদিন রাখলে পঁচে যাবে বলে পানির দামে বিক্রি করে দিয়েছেন। এমন চলতে থাকলে মাদ্রাসা চালাতে অসুবিধা হয়ে যাবে।
চামড়া ব্যবসায়ীরা জানান, বর্তমানে নগরীর জিরো পয়েন্টে দুটি গুদামে এবং নগরীর ট্রাক টার্মিনালের পাশে এক ব্যবসায়ীর বাড়িতে চামড়া মজুত করা হয়। ছোট ব্যবসায়ীরা সারা বছর চামড়া কিনে এ দুই স্থানেই মজুত করেন। কিন্তু কোরবানির ঈদে বিপুল পরিমাণ চামড়া আসায় সেখানে মজুত রাখা সম্ভব হচ্ছে না।
খুলনা জেলা কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সালাম ঢালী জানান, এবার ৫০ হাজার গরু ও ৩০ হাজার ছাগলের চামড়া কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে কাঙ্ক্ষিত পরিমাণ চামড়া সংগ্রহ করা সম্ভব হয়নি। এর অন্যতম কারণ পুঁজি সংকট এবং সংরক্ষণের জায়গার অভাব।
তিনি আরও জানান, খুলনায় চামড়া ব্যবসায়ীদের স্থায়ী চামড়ার মার্কেট না থাকায় তারা সড়কের উপর অস্থায়ীভাবে চামড়া কেনাবেচা ও প্রক্রিয়াজাত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park