1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুনাল বা দেব কি দলের অনুমতি নেয় সাসপেন্ড হওয়ার পর প্রশ্ন রাজন্নার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

কুনাল বা দেব কি দলের অনুমতি নেয় সাসপেন্ড হওয়ার পর প্রশ্ন রাজন্নার

বেবি চক্রবর্ত্তী: কলকাতা :-
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত


বেবি চক্রবর্ত্তী: কলকাতা :-
আরজি করের ঘটনা নিয়ে ছবি তৈরি ‘দলবিরোধী’ এই মর্মে বিজ্ঞপ্তি দিয়েই সাসপেন্ড করা হয় তৃণমূলের যুবনেত্রী রাজন্যা হালদারকে। সাসপেন্ড করা হয়েছে এই ছবির প্রযোজক ও তৃণমূল ছাত্র পরিষদের আর এক নেতা তথা রাজন্যার স্বামী প্রান্তিক চক্রবর্তীকেও। কিন্তু তারপরেও শর্টফিল্ম নিয়ে নিজের অবস্থান থেকে সরতে নারাজ ‘আগমনী তিলোত্তমার গল্প’ ছবির অভিনেত্রী রাজন্যা এবং পরিচালক প্রযোজক প্রান্তিকও।
শুক্রবার তাঁদের ছবির পোস্টার প্রকাশ্যে আসার পরই বিতর্ক শুরু হয় । এমন এক স্পর্শকাতর বিষয় নিয়ে ছবি তৈরিতে সায় নেই তৃণমূলের । এই বিষয়ে সংবাদ মাধ্যমকে রাজন্যা জানালেন, তাঁদের ছবিতে কোনও পরিবর্তন আনা হচ্ছে না ।
রাজন্যা হালদারের স্পষ্ট বক্তব্য, “দলের অনুমতি নেওয়ার মতো বিষয় ছিল না!” বরং উল্টে তিনি প্রশ্ন তুলেছেন দলের বেশ কিছু কার্য-কারণে। তাঁর প্রশ্ন, “কুণাল ঘোষ যখন গান লেখেন, দেব যখন সিনেমা করেন, তখন দলের অনুমতি নেন?ছবি তৈরি করে আমি যদি বলতে না পারি, কোন সময়কালের ঘটনা তুলে ধরছি, তা হলে তো কোনও প্রাসঙ্গিকতাই থাকবে না’।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park