1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রামে দিয়ারা জরিপ সময়ের দাবি: জেলা প্রশাসক নুসরাত সুলতানা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

কুড়িগ্রামে দিয়ারা জরিপ সময়ের দাবি: জেলা প্রশাসক নুসরাত সুলতানা

প্রতিবেদক- মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৬১ বার পঠিত

প্রতিবেদক- মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর আদায় করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মেলা ২০২৫ উদযাপন শুরু করছে জেলা প্রশাসন, কুড়িগ্রাম।
রবিবার (২৫ মে) সকাল ১০ টায় ফেস্টুন ও বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
উদ্বোধনের পরপরই বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালি পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, উপপরিচালক (স্হানীয় সরকার) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাকির হোসেন। উপস্হিত ছিলেন জেলার সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক দলের শীর্ষস্হানীয় নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী, সাংবাদিকবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
স্বাগত বক্তব্য প্রদান করেন উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। তিনি ভূমি ব্যবস্হা অটোমেশন ও এর যথোপযুক্ত ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। সাংবাদিক প্রতিনিধির পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন, আওয়ার নিউজ বিডি ও মাই টিভির জেলা প্রতিনিধি এসএম আশরাফুল হক রুবেল এবং কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান। জামায়াত ইসলামী, কুড়িগ্রাম জেলার সেক্রেটারি মোঃ নিজাম উদ্দিন বক্তব্য প্রদান করেন। বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব। হাসিবুর রহমান তার বক্তব্যে চরাঞ্চলে ভূমির ব্যবস্হাপনা নিয়ে আলোকপাত করেন।
বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান তার বক্তব্যে বলেন দলিল-দখল যার, জমি তাঁর। জমি সংক্রান্ত জটিলতা নিরসনের উপর গুরুত্বারূপ করেন তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, সরকার ভূমি ব্যবস্হা স্বয়ংক্রিয় করছে, যার ফলে ভোগান্তি কমে এসেছে। কুড়িগ্রাম জেলা নদীর আধিক্য এবং নদী ভাংগনের কথা উল্লেখ করে তিনি বলেন, কুড়িগ্রাম জেলায় নিয়মিত দিয়ারা জরিপ করা উচিত। এতে করে জমিজমা নিয়ে জটিলতা অনেকাংশে কমে আসবে।
প্রধান অতিথি বলেন, ১৬১২২ নম্বরে ডায়াল করলেই ভূমি বিষয়ক পরামর্শ ও সেবা পাওয়া যায়। তিনি বলেন, land.gov.bd ক্লিক করলেও ওয়েবসাইটে ভূমি বিষয়ে সেবা মেলে। কিন্তু অনেকেই এই বিষয়ে অবগত নয় বলেই এসব অটোমেশন এর আওতায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জনগণ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক অন্যান্য কর্মকর্তাদের নিয়ে উপজেলা (সদর) ভূমি অফিস যান৷ সেখানে তিনি ভূমি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ভূমি আড্ডা ও গণশুনানিতে আগত সেবাপ্রার্থীগণের বিভিন্ন সমস্যা শুনেন এবং সে অনুযায়ী দ্রুত সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। ৩ দিনব্যাপী শুরু হওয়া এই মেলা শেষ হবে ২৭ মে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park