1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগী হয়রানির অভিযোগে দালাল চক্রের ৫ সদস্য গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগী হয়রানির অভিযোগে দালাল চক্রের ৫ সদস্য গ্রেফতার

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগীদের হয়রানি ও অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে দালাল চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর) রাতে এবং মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর হাসপাতালপাড়া এলাকার নাহিদ ইসলাম (২৭), মো. নুর হোসেন, মো. রায়হান মিয়া (২৭), হরিকেশ মধ্যপাড়া এলাকার আনোয়ার (৩০), সরদারপাড়া এলাকার মো. মারুফ মিয়া (৪০) এবং মো. ফরিদুল ইসলাম পলাশ (৩৪)।

কুড়িগ্রাম সদর থানা ও সদর ফাঁড়ি পুলিশের সমন্বিত একটি টিম এ অভিযান পরিচালনা করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,“কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দালালদের উপদ্রব বেড়ে যাওয়ায় এবং সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশের অভিযানে পাঁচজন দালালকে গ্রেফতার করা হয়েছে। হাসপাতালটি শতভাগ দালালমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।”

এর আগে, গত ১৪ অক্টোবর রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক জাহিদ হাসান ও সংগঠনের কয়েকজন নেতা হাসপাতালে উপস্থিত হয়ে এক দালালকে হাতে-নাতে ধরেন। পরে তারা দালালকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেন।তবে ওই সময় দালাল চক্রের আরও ২০–২৫ জন সদস্য সেখানে হামলা চালিয়ে জাহিদ হাসান, যুবশক্তির সংগঠক রাশেদুল ইসলাম রুকুসহ উপস্থিত নেতাকর্মীদের ওপর মারধর করে এবং আটক দালালকে ছিনিয়ে নেয়।

ঘটনার পর থেকেই হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পুলিশ জানায়, দালালদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ চলছে এবং হাসপাতালকে সম্পূর্ণ দালালমুক্ত করতে অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park