1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিয়াকৈরে রাষ্ট্র মেরামতের ৩১ দফার আলোকে কর্মীসভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠনের ৯ আসামি গ্রেপ্তার বেলকুচিতে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি এটি ‘সাজানো ও ভিত্তিহীন’ পাঁচবিবিতে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত শিবির জয়ী হওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি: এস এম ফরহাদ বিরামপুরে তামাকবিরোধী আইন ও ভোক্তা অধিকার লঙ্ঘনে জরিমানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে চুরির চেষ্টায় মুচলেকা মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব

কালিয়াকৈরে রাষ্ট্র মেরামতের ৩১ দফার আলোকে কর্মীসভা অনুষ্ঠিত

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে রাষ্ট্র মেরামতের ৩১ দফার আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কল্পে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বাইপাস এলাকার সোহাগ কনভেনশন হল রুমে এ কর্মীসভা আয়োজন করা হয়।
কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মীসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার উজ জামান, পৌর বিএনপির সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুদ্দিন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মিনার উদ্দিন, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হযরত আলী মিলন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীনসহ স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।সভায় বক্তারা রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কর্মসূচি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park